বিভিন্ন মহলের পরামর্শে হবে সংসদ নির্বাচনের রোডম্যাপঃ ইসি আলমগীর
রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শ করার পর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। বুধবার (০৯ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
০৪:৪১ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার